প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
Voice of Chittagong
Voice of Chittagong Chittagong
+8801823605363 | admin@voiceofchittagong.com
ক্যাম্পাস

আনোয়ারায় ১৫০ মাদ্রাসা শিক্ষককে নিয়ে পাঠদান দক্ষতা উন্নয়ন কর্মশালা

প্রতিবেদক: Voice of Chittagong প্রকাশ: Nov 9, 2026 প্রিন্ট: 10 Nov 2026, 08:58 PM
আনোয়ারায় ১৫০ মাদ্রাসা শিক্ষককে নিয়ে পাঠদান দক্ষতা উন্নয়ন কর্মশালা
ছবি: আনোয়ারায় প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষকদের পাঠদান পদ্ধতিকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে আনোয়ারায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন মাদ্রাসার প্রায় ১৫০ জন শিক্ষক ও পরিচালক অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ৯টায় উপজেলার মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ,নোয়াখালীর নাজিরপুর ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হাফেজ মাওলানা আবদুর রহমান। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ডেমরার মাদ্রাসা আবু হুরায়রা (র.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুছা খান এবং আলজামিয়া আল ইসলামিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ওসমান।

আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা আরিফ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ ইসহাক। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাওলানা শিবলী নোমানী। এ সময় হাফেজ আবদুল হাফিজসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকদের পাঠদান কৌশল,শ্রেণিকক্ষে পাঠ উপস্থাপনের পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Voice of Chittagong